Friday, June 5, 2026
Home অর্থ-বানিজ্য ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তা চায় বাজুস

ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তা চায় বাজুস

ঈদের দীর্ঘ ছুটিতে চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সাম্প্রতিক সময়ে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমণের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছে।

স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাজুসের নিউ ইস্কাটন রোডের স্থায়ী কার্যালয়ে শুক্রবার আইনশৃঙ্খলা আরও জোরদার এবং জানমালের নিরাপত্তার দাবি জানায় বাজুস।

সংবাদ সম্মেলনে বাজুসের সহ-সভাপতি রিপনুল হাসান জানান, দেশে মোট ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান আছে। সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানকে টার্গেট করে যে হারে চুরি-ডাকাতি বেড়েছে, তা উদ্বেগজনক। এতে করে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।‘

রিপন বলেন, জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে মোট ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে ঢাকায় সর্বোচ্চ ১১টি ঘটনা ঘটেছে। এছাড়া মুন্সীগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা এবং হবিগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ অবস্থায় ঈদের ছুটিতে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, সরকারের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগেও স্বর্ণ ব্যবসায়ীদের নিজ এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা প্রহরীর সংখ্যাবৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট মার্কেট মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ঈদে কীভাবে জুয়েলারি প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায়—তা নির্ধারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে জুয়েলারি প্রতিষ্ঠানে সশস্ত্র প্রহরার দাবি জানিয়ে বাজুসের পক্ষ থেকে বলা হয়, যারা স্বর্ণ চুরি এবং ডাকাতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার করতে হবে। নিরাপত্তাহীনতা না কাটলে ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় ঠিক করবে বাজুস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments