Saturday, July 25, 2026
Home জাতীয় ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন এবং খোলা জায়গায় কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে চলতি মৌসুমে ডেঙ্গুর জটিলতা বাড়তে পারে। বিশেষ করে রক্তক্ষরণজনিত উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি থাকায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম বলেন, সাম্প্রতিক জরিপে দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা কর্মসূচি আরও জোরদার করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ অপরিহার্য। বাসাবাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পানির ট্যাংক ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। সরকারের পাশাপাশি জনগণ সক্রিয়ভাবে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি হতে...

২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম, ভরি ২.২৪ লাখ টাকা

টানা ২ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ...

Recent Comments