Friday, June 5, 2026
Home জাতীয় রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এ বৈঠককে গঠনমূলক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তবে টেকসই সমাধানের জন্য তাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবর্তন জরুরি। এই প্রক্রিয়ায় চীন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।”

এছাড়া, বাংলাদেশ ও চীনের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরও সক্রিয়ভাবে অংশ নেবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারিত হবে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর ড. ইউনূস শুক্রবার বেলা পৌনে ১২টায় ‘দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং’-এ চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেবেন। সংলাপে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও ব্যবসা-বান্ধব নীতিমালার বিষয়ে ধারণা দেবেন।

এই অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি তিনটি পৃথক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যেখানে আলোচ্য বিষয়গুলো হলো—

১. টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ

২. বাংলাদেশের উৎপাদন ও বাজার সম্ভাবনা

3. সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং থ্রি জিরো বিশ্বের ভবিষ্যৎ

এই বৈঠকগুলোতে তিনি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ, এবং স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

চীনে সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন। এই নৈশভোজে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং সম্ভাব্য নতুন সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments