Sunday, April 19, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন

রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন

আরও আধুনিক ও উত্তম সেবার লক্ষ্য নিয়ে রূপালী ব্যাংক পিএলসি’র আইসিটি সিস্টেমস বিভাগের উদ্যোগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়।

সেবাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপকরাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অ্যাপ দিয়ে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ ও টিকেট ক্রয়সহ আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

কাল থেকে সারা দেশে একযোগে শিশুরা পাবে হামের টিকা

প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আনুপাতিক হারে বাড়ছ মৃত্যুও। তাই হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি...

জিলকদ মাস শুরু সোমবার

দেশের আকাশে শনিবার কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার (২০...

Recent Comments