Friday, July 17, 2026
Home কর্পোরেট কুমিল্লায় ন্যাশনাল লাইফের শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় ন্যাশনাল লাইফের শীতবস্ত্র বিতরণ

দেশের খ্যাতনামা জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। প্রায় তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) কোটবাড়ী শালবন বিহারে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন দরিদ্র মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। এসময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সবসময় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ বীমা ব্যবসার পাশাপাশি জনকল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ন্যাশনাল লাইফের উদ্যোগে বৃক্ষ রোপণ, দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নানা কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে।

এ সময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলম, দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ কাউছার আলম, কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments