Wednesday, July 22, 2026
Home জাতীয় একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত। প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ।

স্বাস্থ্য খাতের প্রকল্পের আওতায় মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান ডায়ালাইসিস সেন্টারগুলো ৫০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

সভায় আরও জানানো হয়, জ্বালানি খাতে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আগে অনুমোদিত ১১টি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিরোপার লড়াইয়ে ফের স্পেন-আর্জেন্টিনা, ম্যাচ কবে?

স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ আয়োজন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে এই...

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে...

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

Recent Comments