Friday, July 17, 2026
Home জাতীয় দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত এবং কারিগরি মূল্যায়ন সম্পন্ন করে দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শুরু করার কথা জানান তিনি।

শুক্রবার (১৯ জুন) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ। তিস্তা অববাহিকার দীর্ঘদিনের সমস্যা সমাধান, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, সরকারের গঠিত টেকনিক্যাল টিম প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হবে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, জাতীয় গুরুত্ব বিবেচনায় নিজস্ব অর্থায়নেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। সরকারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। তারা তিস্তা ব্যারাজের বিভিন্ন স্থাপনা এবং নদীভাঙনপ্রবণ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। পরে বিশেষজ্ঞ দল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে প্রতিনিধি দল নীলফামারীর ধাইজান, চরালকাটা, সাতজান ও নাউতারা এলাকার তিস্তা নদীসংলগ্ন অঞ্চল পরিদর্শন করে। দীর্ঘদিন ধরে ভাঙন, বন্যা ও পানির সংকটে ভোগা তিস্তাপাড়ের মানুষেরা সরকারের এ উদ্যোগে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের প্রত্যাশা, মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার অর্থনীতি, কৃষি ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments