Sunday, June 21, 2026
Home জাতীয় পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্বে রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও সক্ষম হয়েছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর মাঠে থাকার প্রয়োজনীয়তা কমে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে পরিস্থিতি উন্নত হওয়ায় এখন তাদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সরকার ভাবছে। কীভাবে এবং কোন পদ্ধতিতে এই প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, সিলেট অঞ্চলে পাথর উত্তোলন নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের পাথর সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে গঠিত এই কমিটিতে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির কাজ হবে—কোন কোন এলাকা থেকে পাথর উত্তোলন করা যাবে, কত গভীর থেকে উত্তোলন করা হবে এবং কী পরিমাণ পাথর উত্তোলন পরিবেশের জন্য সহনীয়—এসব বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে পাথর সম্পদ সংরক্ষণ করা যায়, সেটিও তারা নির্ধারণ করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments