Saturday, May 16, 2026
Home জাতীয় সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত পরিবর্তন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, দেশের অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন। জনগণের এই বিনিয়োগের যথাযথ মূল্য দিতে হলে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে হবে। তিনি মনে করেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের বিষয় নয়; বরং এটি দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরির প্রধান মাধ্যম।

ড. এহছানুল হক মিলন আরও বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার এই সময়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। “লার্নিং উইথ হ্যাপিনেস” কর্মসূচির মাধ্যমে শিশুদের জন্য আনন্দদায়ক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি)-৫ এর আওতায় প্রায় ৫১ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর আগে পিইডিপি-৪ এ প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments