Tuesday, June 2, 2026
Home জাতীয় মহিলা সমিতিতে পরিবারের সঙ্গে নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী

মহিলা সমিতিতে পরিবারের সঙ্গে নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক দেখতে সপরিবারে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চস্থ হওয়া ‘কবি চিতাবাঘ’ নাটকটি উপভোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ নাটক দেখতে সেখানে পৌঁছান। তাদের উপস্থিতিতে মিলনায়তনের পরিবেশ মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে। দর্শক ও শিশু শিল্পীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।

নাটক চলাকালীন সময় জুড়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মনোযোগ দিয়ে পরিবেশনা উপভোগ করেন। হঠাৎ করে সরকারপ্রধানকে সামনে পেয়ে শিশু শিল্পীরা যেমন আনন্দিত হয়, তেমনি দর্শকরাও বিস্ময় ও আনন্দে প্রতিক্রিয়া জানান। অনেকেই করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান।

নাটক শেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে শিশু শিল্পীদের উৎসাহ দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাদের অভিনয়ের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেন। পরে শিশুদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন তিনি। প্রেস সচিব আরও জানান, এটি কেবল বিনোদনের উদ্দেশ্যে নয়; বরং শিশু শিল্পীদের কাজকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী এই আয়োজনের অংশ হয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল ধানমন্ডিতে মেয়েকে সঙ্গে নিয়ে একটি সিনেমা প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সেই ধারাবাহিকতায় এবার শিশুদের নাট্য পরিবেশনা দেখতে তার এই উপস্থিতি সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। নাটকটি শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হয় এবং একটি জনপ্রিয় গল্প অবলম্বনে এর নাট্যরূপ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১ জুন ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

Recent Comments