Wednesday, June 10, 2026
Home জাতীয় গণতন্ত্র শক্তিশালী করতে টাউন হল সভা অব্যাহত থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে টাউন হল সভা অব্যাহত থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা-১৩ আসনে স্থানীয় সমস্যা সমাধান ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে নিয়মিত টাউন হল সভা চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রতি মাসে এসব উন্মুক্ত সভা আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর মতামত শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শনিবার (১১ এপ্রিল) মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত টাউন হল সভার মাধ্যমে নাগরিকদের সমস্যা শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক পরিবেশ তৈরি হবে, যা স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করে তুলবে। সভায় উপস্থিত বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে আইন-শৃঙ্খলা, পানি নিষ্কাশন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ মৌলিক সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এলাকাবাসী চুরি, ছিনতাই, মাদক সমস্যা, কিশোর গ্যাং, জলাবদ্ধতা ও লোডশেডিংসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক উদ্যোগ নিতে বলেন। তিনি আরও জানান, জনসংখ্যার তুলনায় সরকারি প্রতিষ্ঠানে জনবল সীমিত হলেও জনগণের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫...

ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর...

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

Recent Comments