Wednesday, June 3, 2026
Home জাতীয় রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীর বনানীতে অবস্থিত এরশাদ মাঠে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোববার সকালে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। স্বাগত বক্তব্যে তিনি জানান, হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে নেওয়া এই কর্মসূচির আওতায় একটি সুপরিকল্পিত মাইক্রোপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। মোট ১৪ কার্যদিবসে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যার জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, এই কর্মসূচিতে প্রায় ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন চিকিৎসক ও নার্স এবং ১২৮ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫৪টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৫০২টি অস্থায়ী আউটরিচ সেন্টার চালু থাকবে, যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

কর্মজীবী মায়েদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ৩৫টি ইভিনিং সেশন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া শুক্রবারেও ৮টি বিশেষ সেশন রাখা হয়েছে, যাতে অভিভাবকরা সহজে তাদের সন্তানদের টিকা দিতে পারেন। ডে-কেয়ার, কিন্ডারগার্টেন ও প্রি-স্কুলগুলোতে তৃতীয় ও চতুর্থ সপ্তাহে এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো  সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments