Sunday, May 31, 2026
Home জাতীয় প্রজ্ঞাপন অনুযায়ী ঈদে ৭ দিনের ছুটি পাবেন না যাঁরা

প্রজ্ঞাপন অনুযায়ী ঈদে ৭ দিনের ছুটি পাবেন না যাঁরা

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শবে কদর ও ঈদুল ফিতরের মধ্যবর্তী ১৮ মার্চ নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ছুটির তালিকায় নতুন করে একটি দিন যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থ ও জরুরি সেবা সচল রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

এসব খাতের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগ সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করবে।

চিকিৎসা সেবার ক্ষেত্রেও ছুটির এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা আগের মতো দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীদের কার্যক্রমও চালু থাকবে।

প্রজ্ঞাপনে ব্যাংক ও আদালতের বিষয়ে পৃথক নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখা বা বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি এবং নতুন করে ১৮ মার্চ যুক্ত হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments