Wednesday, July 8, 2026
Home জাতীয় সরকারি চাকরিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন হাসনাত

সরকারি চাকরিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতি ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে; অতিরিক্ত কোনো অর্থ নেওয়া বরদাস্ত করা হবে না।

সভায় তিনি বিশেষভাবে দেবিদ্বার থানার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। থানায় দালালদের দৌরাত্ম্য বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি ওসিকে উদ্দেশ করে বলেন, “এখন থেকে থানায় কোনো দালাল থাকতে পারবে না। সাধারণ মানুষ যেন সরাসরি সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে।” অভিযোগের সত্যতা যাচাইয়ে নিজ উদ্যোগে খোঁজখবর নেওয়ার কথাও জানান তিনি।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়েও কথা বলেন এমপি হাসনাত। তিনি বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। নিয়মের বাইরে কোনো কাজ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন এবং গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে এমপি বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে দুর্নীতির বিরুদ্ধে এখনই কঠোর হতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

Recent Comments