Thursday, April 30, 2026
Home জাতীয় অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার: গণপূর্তমন্ত্রী

অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, আইন ও নীতিমালা অনুসরণ ছাড়া কোনো প্রকল্প অনুমোদন বা বাস্তবায়ন করা হবে না এবং ভবিষ্যতে এ বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যেসব অনিয়ম বা বিলম্বের অভিযোগ উঠেছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থগিত বা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো চাহিদা ও গুরুত্বের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো কাজ সম্পন্ন এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি কুমিল্লায় থানাভবন নির্মাণ, কারাগার উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম এবং পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিজ নিজ বিভাগের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভা শেষে মন্ত্রী স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য এবং স্বচ্ছতা বজায় রেখে তা বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা জামায়াতপন্থি ৭০ মুক্তিযোদ্ধার

সংসদে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফজলুর রহমান বলেছেন, “মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না”—...

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হলো- প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল) -এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম...

Recent Comments