Monday, June 1, 2026
Home জাতীয় রাজনীতি ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে কী বলছে ইসি? জেনে নিন সর্বশেষ নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে কী বলছে ইসি? জেনে নিন সর্বশেষ নির্দেশনা

দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে রয়েছে গণভোটও। স্বাভাবিকভাবেই এ আয়োজন ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চান ছবি বা সেলফির মাধ্যমে। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের আগ্রহ আরও বেশি।

তবে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছে। শুরুতে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সমালোচনার পর কমিশন জানায়, ভোটার, প্রার্থী, পোলিং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই গোপন কক্ষ বা ভোট গ্রহণের বুথে মোবাইল ফোন নেওয়া যাবে না। সেখানে ছবি তোলা বা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, ব্যালট পেপারে ভোট দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গোপনীয় এবং এটি রক্ষা করা আইনগত বাধ্যবাধকতা।

এছাড়া সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার করার সুযোগ নেই। ভোটকেন্দ্রের ভেতরে সেলফি তোলা বা ছবি ধারণ করা থেকেও বিরত থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে কঠোর নজরদারি করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বিধিনিষেধ মেনে চলেন এবং গোপন ব্যালটের নীতিকে সম্মান করেন। স্মৃতি ধরে রাখার ইচ্ছা থাকলেও আইন মেনে চলাই সবার আগে—এমন বার্তাই দিচ্ছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments