Thursday, July 16, 2026
Home জাতীয় রাজনীতি ভোটের আগের রাতে সিইসির সঙ্গে বিএনপির জরুরি বৈঠক

ভোটের আগের রাতে সিইসির সঙ্গে বিএনপির জরুরি বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে যাচ্ছে। সঙ্গে থাকছেন নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সদস্যরা ও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

বিএনপি নেতারা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তাদের প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেফতার এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে ধরবেন তারা। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ নিয়ে দলের উদ্বেগের কথাও কমিশনকে জানানো হবে।

দলটির দাবি, ভোটের আগের দিন দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এসব বিষয় সরাসরি সিইসিকে অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতেই এই জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দল ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলবে বলে জানা গেছে। তারা নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট আশ্বাসও চাইবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments