Friday, July 17, 2026
Home জাতীয় রাজনীতি ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আসন্ন নির্বাচন, দলীয় অবস্থান, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক সম্পর্ক ও গুম-খুনের বিচারসহ নানা বিষয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে।

নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট। দল হিসেবে বিএনপিও সে আশাই করছে। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, মানুষের প্রত্যাশা যেমন তাকে অনুপ্রাণিত করেছে, তেমনি দেশে ফেরার কয়েক দিনের মাথায় মায়ের মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। ব্যক্তিগত শোক ও নির্বাচনি ব্যস্ততার মধ্যে সামঞ্জস্য রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তরুণ ও নারীদের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের ইশতেহারে যুবসমাজ, প্রবীণ, প্রতিবন্ধী ও নারীদের জন্য আলাদা কর্মসূচি রয়েছে। নারীর ক্ষমতায়নে শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন তিনি। পূর্বে খালেদা জিয়ার সময় চালু হওয়া মেয়েদের বিনামূল্যে শিক্ষার উদ্যোগকে উল্লেখ করে তিনি জানান, সরকার গঠন করতে পারলে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণের চিন্তা রয়েছে। পাশাপাশি প্রান্তিক গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেক রহমান বলেন, যে কোনো চুক্তি যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয়, তবে সে ক্ষেত্রে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। তবে তিনি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

গুম-খুনের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও ঋণখেলাপির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক হয়রানির কারণেই অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা দুর্নীতির সঙ্গে এক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

Recent Comments