Friday, July 17, 2026
Home জাতীয় রাজনীতি ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসেনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টার দিকে বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় বেলাল হোসেনের লাগেজে সন্দেহজনকভাবে বড় অঙ্কের নগদ অর্থ পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি জানান, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। তবে সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণে এখনো আনুষ্ঠানিকভাবে টাকা গণনা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে বলে জানানো হয়েছে।

আটক বেলাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া এলাকার বাসিন্দা এবং সালন্দর ডিগ্রি কলেজের একজন শিক্ষক। তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অর্থ গার্মেন্টস ব্যবসা সংক্রান্ত লেনদেনের টাকা। তবে তাৎক্ষণিকভাবে অর্থ বহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি অর্ধ কোটি টাকার বেশি অর্থ বহনের কথা স্বীকার করেছেন। তবে প্রকৃত অঙ্ক নিশ্চিত করতে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থের উৎস, বহনের উদ্দেশ্য এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থ ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মধ্যেই রাখা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

Recent Comments