Tuesday, June 2, 2026
Home জাতীয় ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জরুরি প্রয়োজন ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতাও রাখা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটের আগের দিন বুধবার রাত ১২টা থেকে ভোটের দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের অনুমোদিত স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না। জরুরি চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যানবাহন, সংবাদপত্র পরিবহনকারী গাড়ি এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও চলাচল করতে পারবে।

বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ার ক্ষেত্রে টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। দূরপাল্লার যাত্রী পরিবহন ও স্থানীয় পর্যায়ে যাত্রী যাতায়াতের ক্ষেত্রেও ছাড় রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্দিষ্ট সংখ্যক ছোট যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে, তবে যথাযথ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রয়োজনে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।এদিকে, ভোটারদের সুবিধার্থে ভোটের দিন মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে। প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ...

খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাট থেকে কুমির টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার...

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

Recent Comments