Wednesday, July 8, 2026
Home জাতীয় এজাজের চুক্তির মেয়াদ শেষ; ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া

এজাজের চুক্তির মেয়াদ শেষ; ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেয়া হলো।

এজাজের জায়গায় সুরাইয়া আক্তারের দায়িত্ব গ্রহণের বিষয়ে ডিএনসিসি এক বিবৃতিতে জানায়, অপসারণ নয়, প্রশাসক হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments