Thursday, June 4, 2026
Home কর্পোরেট ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ভিনি কসমেটিকসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ভিনি কসমেটিকসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডিজিটাল কমার্স খাতে গ্রাহকসেবা সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজারসংযোগ জোরদার করতে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে গেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারী গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্টেকহোল্ডার এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা ভিনির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম VIFUMECLUB.COM–এ কসমেটিকস পণ্যে বিশেষ ডিজিটাল ছাড় উপভোগ করতে পারবেন। উদ্যোগটি ব্যাংকের এসএমই থ্রি-সিক্সটি ইকোসিস্টেমের অংশ হিসেবে বাস্তবায়িত হবে।

একই সঙ্গে এ অংশীদারিত্ব কমিউনিটি ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। নির্বাচিত উদ্যোক্তারা ভিনির ডিস্ট্রিবিউশন ও ডিজিটাল মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিপণন, ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আহসান পারভেজ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং গ্রাহক ও এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments