Wednesday, July 22, 2026
Home জাতীয় সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক...

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে পেনশন স্কিমে মাসিক কিস্তি সংগ্রহে ডিজিটাল ও ব্যাংকিং সুবিধা আরও বিস্তৃত হলো।

রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান।

চুক্তির আওতায় সর্বজনীন পেনশন স্কিমের চারটি প্যাকেজ—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এর মাসিক কিস্তি এখন কমিউনিটি ব্যাংকের সকল শাখা ও উপশাখার মাধ্যমে গ্রহণ করা হবে। এতে প্রবাসী বাংলাদেশি, বেসরকারি খাতের চাকরিজীবী, স্বকর্মে নিয়োজিত ব্যক্তি এবং নিম্ন আয়ের জনগোষ্ঠী সহজে ও নিরাপদভাবে পেনশন কিস্তি পরিশোধের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ব্যাংকিং খাতের সঙ্গে এই ধরনের সমন্বয় পেনশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর পথ সুগম করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি...

Recent Comments