Thursday, July 16, 2026
Home জাতীয় এবার অনলাইনে আবেদন করেই মিলবে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড

এবার অনলাইনে আবেদন করেই মিলবে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য কার্ড প্রদানের প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো পুরো আবেদন প্রক্রিয়াকে অনলাইনের আওতায় আনা হয়েছে।

ইসি সূত্র জানায়, এখন থেকে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে সরাসরি অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক। এ জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd ব্যবহার করতে হবে। আগের মতো কাগজপত্র জমা দিয়ে বা সরাসরি অফিসে গিয়ে আবেদন করার সুযোগ আর থাকছে না।

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় হবে। এরপর লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে গণমাধ্যমের নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য ও নিবন্ধন সংক্রান্ত তথ্য। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত সাংবাদিকদের তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে।

স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের ক্ষেত্রে নিজ নিজ কর্মক্ষেত্রের ভৌগোলিক তথ্য—বিভাগ, জেলা, উপজেলা বা থানা এবং নির্বাচনী আসনের তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। এছাড়া যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় গাড়ি ব্যবহার করবেন, তারা আলাদাভাবে গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে পারবেন।

সব তথ্য যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত সাংবাদিক পর্যবেক্ষক কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। এই কার্ড প্রিন্ট করে ব্যবহার করলেই নির্বাচনের সময় সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন মিলবে বলে জানিয়েছে ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments