Friday, June 12, 2026
Home জাতীয় জকসু ভোটে শুরুতেই লিডে ছাত্রশিবির, ফল এসেছে ৪ কেন্দ্রের

জকসু ভোটে শুরুতেই লিডে ছাত্রশিবির, ফল এসেছে ৪ কেন্দ্রের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিক ফলাফলে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্রের ফল ঘোষণা করে।

এ পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে চারটিতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সম্মিলিতভাবে এগিয়ে আছেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৩৮৫ ভোট নিয়ে এগিয়ে থাকলেও ছাত্রদলের খাদিজাতুল কুবরার প্রাপ্ত ভোট ২০৫। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৪০৫ ভোট, যেখানে ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

বিভাগভিত্তিক ফলাফলেও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন এবং ফার্মেসি—এই চার বিভাগে ভোট গণনা সম্পন্ন হয়েছে। নৃবিজ্ঞান বিভাগে এজিএস পদে ছাত্রদল এগিয়ে থাকলেও অন্য দুটি পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদল এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে শিবির প্রার্থীরা এগিয়ে আছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে একটি কেন্দ্রের ভোট ম্যানুয়ালি গণনা করা হয়। পরে একই ভোট দুটি ওএমআর মেশিনে পুনরায় গণনা করা হয়। ম্যানুয়াল ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলেছে, সেই মেশিন দিয়েই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ভোট নতুন করে গণনা করে ফল ঘোষণা করা হয়। বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments