Sunday, July 12, 2026
Home জাতীয় হত্যাচেষ্টা মামলায় কারাগারে আনিসুল, সালমান ও দীপু মনি

হত্যাচেষ্টা মামলায় কারাগারে আনিসুল, সালমান ও দীপু মনি

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় তারা এজাহারনামীয় আসামি ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন উপস্থিত ছিলেন। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকায় অংশ নেন ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ। আন্দোলন চলাকালীন রাস্তায় অবস্থান করার সময় কিছু ব্যক্তি তাদের শীর্ষ নেতাদের নির্দেশে অবৈধ অস্ত্র ব্যবহার করে তার ওপর গুলি চালায়। এতে তার মাথা ও পেছনে গুলি লেগে গুরুতর আহত হন দুর্জয়।

ভুক্তভোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতের পর তার দুই চোখ অন্ধ হয়ে যায়। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর দুর্জয় আহ্মেদ সাবেক প্রধানমন্ত্রীসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় অভিযোগ দায়ের করেন।  মামলাটি দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনা হিসেবে ব্যাপক মনোযোগ কাড়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments