এমটিবি ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
‘স্বপ্নসারথি (দ্য ড্রিম চ্যারিয়ট)’ শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়তা করা এবং বিদ্যালয়ে যাতায়াতে দূরত্বজনিত প্রতিবন্ধকতা দূর করা। “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেওয়া উদ্যোগটি গ্রামীণ ও দূরবর্তী এলাকার ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমটিবি ফাউন্ডেশন জানায়, এই কর্মসূচির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ (সুস্বাস্থ্য), ৪ (মানসম্মত শিক্ষা), ৫ (লিঙ্গসমতা) এবং ১০ (বৈষম্য হ্রাস) অর্জনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ ইসহাকসহ ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও সমাজমুখী এমন উদ্যোগ অব্যাহত থাকবে।


