Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য বাণিজ্য মেলার তারিখ পরিবর্তন

বাণিজ্য মেলার তারিখ পরিবর্তন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি।

আগামী ১ জানুয়ারি ২০২৬ মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যেসব আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে। ইপিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের বৃহত্তম বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। দেশি-বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments