Sunday, May 31, 2026
Home জাতীয় এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট অভিমুখে তারেক রহমান

এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট অভিমুখে তারেক রহমান

দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা। অভ্যর্থনা লাউঞ্জে পৌঁছেই তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভীসহ আরও অনেকে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসার পর আবেগঘন এক মুহূর্ত সৃষ্টি হয়। তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখেন। এরপর এক মুঠো মাটি হাতে নিয়ে নিজ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানান, যা উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে। পরবর্তীতে তিনি নির্ধারিত বাসে করে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় রওনা হন। সেখানে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দীর্ঘদিন পর তার দেশে ফেরাকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments