Sunday, May 31, 2026
Home জাতীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্থান নিয়েছে, তেমনি রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল- ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে।

ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবার শিরোনাম ছিল- খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন: নির্বাসনের সময়টি যেমন ছিল।

তারেক রহমান দেশে ফিরেছেন এবং এ উপলক্ষ্যে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে, এমন বর্ণনা উঠে আসে এনডিটিভির প্রতিবেদনে। এর পাশাপাশি ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়।

এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল- খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর।

বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারিক রহমান দেশে ফিরছেন, এমন বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনটিতে। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনাম ছিল- ১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান।

তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরার পটভূমির পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে।

বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল- ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments