Friday, July 24, 2026
Home জাতীয় গুলশানের বাসায় পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

গুলশানের বাসায় পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের বহনকারী গাড়িবহরটি ১২টা ২৮ মিনিটের দিকে বিমানবন্দর ত্যাগ করে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন।

 এর আগে বিমান বন্দরে নেমে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
 
এরপর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুল বাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
 
এদিকে এ সময় তারেক রহমানের পাশে ছিলেন মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমান।
 দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের সেই বাড়িটির এতোদিনের নীরবতা ভেঙে আজ সরব। ১৯৬ নম্বর। বাহ্যিকভাবে সাধারণ, কিন্তু চারপাশের নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে—এখানেই প্রতীক্ষা জমে ছিল এতোদিন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

সুইস টাওয়ার ৮০০ কোটি টাকা কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত...

বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত  বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩...

আরএকে সিরামিকসের দুই প্রোডাকশনলাইন সাময়িক বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের...

Recent Comments