Friday, May 1, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকে অনলাইন ট্রেড মনিটরিং রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে অনলাইন ট্রেড মনিটরিং রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া আমদানি ও রপ্তানির অনলাইন মনিটরিং সিস্টেমে সঠিক রিপোর্টিং নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক একটি প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করেছে। রোববার (২১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। তিনি বলেন, অনলাইন মনিটরিং সিস্টেমে যথাযথ ও সময়োপযোগী রিপোর্টিং নিশ্চিত হলে আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, রপ্তানি আয়ের সময়মতো প্রত্যাবাসন এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পায়। পাশাপাশি ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মতো অনিয়ম প্রতিরোধের মাধ্যমে অর্থপাচার রোধ করা সম্ভব হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তাসফিয়া তানজিম স্নিগ্ধা এবং উপপরিচালক লায়লা আক্তার অনলাইন রিপোর্টিং ব্যবস্থার ব্যবহার, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এতে ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং আমদানিকারক ও রপ্তানিকারক গ্রাহকরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে অনলাইন মনিটরিং সিস্টেম সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

Recent Comments