Tuesday, January 20, 2026
Home কর্পোরেট রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা শেষে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৪র্থ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে লভ্যাংশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির বার্ষিক নিরীক্ষিত হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করেন। একই সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, উৎপাদন কার্যক্রমের সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়েও আলোচনা হয়।

এজিএম ও ইজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাবা রুমানা কবির। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. কবিরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা। তারা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে কোম্পানির সাম্প্রতিক কার্যক্রম, চ্যালেঞ্জ এবং আগামীর করণীয় বিষয়ে বক্তব্য দেন।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমে অংশগ্রহণের সুযোগ থাকায় দেশের বিভিন্ন প্রান্তের শেয়ারহোল্ডাররা এতে অংশ নিতে সক্ষম হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

Recent Comments