Wednesday, July 22, 2026
Home কর্পোরেট একমির বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

একমির বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিনহা, জাহানারা মিজান সিনহা ও তাসনিম সিনহা, পরিচালক তানভীর সিনহা, সাবরিনা জুনেদ এবং ফাহিম সিনহা। এছাড়াও স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ, এহসান উল ফাত্তাহ, কাজী ছানাউল হক, মনোনীত পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা কাজী মোহাম্মদ বদরুদ্দিন এবং সিনিয়র জি.এম. মোঃ আরশাদুল কবির সহ কোম্পানি সচিব মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ২০২৪-২০২৫ অর্থবছরের গুরুত্বপূর্ণ কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শেয়ার করা হয়েছে। এছাড়াও পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক এবং কম্পায়েন্স নিরীক্ষকের নিয়োগ ও সম্মানী নির্ধারণ অনুমোদিত হয়েছে।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। কোম্পানি সূত্র জানায়, অনুমোদিত ৩৫% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য তাৎক্ষণিক সুবিধা হিসেবে প্রদান করা হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments