Thursday, June 25, 2026
Home জাতীয় জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিরোধমূলক চিকিৎসা ও গবেষণার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, সংক্রামক ও অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জনস্বাস্থ্যভিত্তিক সমন্বিত পদক্ষেপ জরুরি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময় নিপসম দেশের জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে গবেষণাকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, নিপসম দক্ষ জনস্বাস্থ্য পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং স্বাস্থ্যনীতি প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করছে।

সভাপতির বক্তব্যে নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম জানান, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ৯টি এমপিএইচ ও ১টি এমফিল কোর্স পরিচালনা করছে। প্রতি বছর নিপসমের শিক্ষার্থী ও গবেষকেরা অসংখ্য থিসিস ও গবেষণা প্রকল্প সম্পন্ন করে, যা জনস্বাস্থ্য উন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য, এবং স্বাস্থ্যব্যবস্থাপনায় নতুন জ্ঞান সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, নিপসমের ২২টি একাডেমিক বিভাগ ও ৫টি আধুনিক ল্যাবরেটরি রয়েছে, যা স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় আন্তর্জাতিক মান ধরে রেখেছে। ভবিষ্যতে ডক্টর অফ পাবলিক হেলথ কোর্স চালু ও উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য কনসালট্যান্ট নিয়োগের প্রস্তাব দেন তিনি। অনুষ্ঠানে নয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যা স্বাস্থ্যখাতে নীতি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments