Wednesday, June 24, 2026
Home জাতীয় ফেব্রুয়ারিতেই নির্বাচন, রাজনৈতিক সংকট সমাধানে জরুরি নির্দেশনা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, রাজনৈতিক সংকট সমাধানে জরুরি নির্দেশনা

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জাতীয় ইস্যি নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে জুলাই সনদ নিয়ে বিস্তৃত আলোচনা হয়, যা সংস্কার প্রক্রিয়ার রূপরেখা হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজন এই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা নিয়ে সমন্বয় করে আসায় তাদের ধন্যবাদ জানানো হয়। তবে সনদের কিছু সংস্কারমূলক প্রস্তাবে এখনো মতপার্থক্য থাকায় দ্রুত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়।

এ সময় গণভোটের সময়সূচি, কাঠামো ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থানের বিষয়টিও উঠে আসে। বৈঠকে জানানো হয়, এই বিষয়ে দ্রুত চূড়ান্ত অবস্থান নির্ধারণ জরুরি। এজন্য ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনের সহযোগী দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে একটি ঐক্যবদ্ধ সুপারিশ জমা দিতে অনুরোধ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার বলছে, দ্রুত ঐকমত্যে পৌঁছানো গেলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং অস্থিতিশীলতার কোনো সুযোগ থাকবে না। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম ও দায়িত্বশীল আচরণের তাগিদ দেওয়া হয়, যাতে জনসাধারণের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং রাজনৈতিক প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে অগ্রসর হয়।

সরকারি সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments