Friday, May 29, 2026
Home অর্থ-বানিজ্য সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ৯ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ৯ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে ফেনী, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা ও মানিকগঞ্জে ৯টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে একযোগে এই ৯টি আউটলেটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, শাখাপ্রধানগণ এবং প্রতিটি এজেন্ট আউটলেটের স্বতন্ত্র মালিকরাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো সাউথইস্ট ব্যাংকের প্রচলিত ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ এর পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং সেবার আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সুবিধা প্রদান করবে। গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রেমিটেন্স, ডেবিট ও ক্রেডিট কার্ড, চেকবই প্রসেসিং, শেয়ার লেনদেন, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ এবং জীবন বীমাসহ ইউটিলিটি বিল, সরকারি ভাতা ও ঋণের কিস্তিগ্রহণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এছাড়া, প্রতিটি আউটলেটে স্থাপিত রিসাইকেলিং এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। ব্যাংকের এ উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রসারকে আরও শক্তিশালী করবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঈদের দিন পরিবার নিয়ে রাজধানীতে সময় কাটানোর পর অনেকে আজ...

রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) সকালে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির...

Recent Comments