Wednesday, June 10, 2026
Home জাতীয় রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) সকালে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, নগরবাসী যেন ঈদের পর দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে পায়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী সরাসরি মাঠপর্যায়ে পরিস্থিতি দেখতে বের হন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন।

সকালে গুলশান এলাকার সরকারি বাসভবন থেকে যাত্রা শুরু করে তার গাড়িবহর রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দেখে। গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া পুরান ঢাকার ধোলাইখাল, নারিন্দা, বংশাল ও গুলিস্তান এলাকার পরিস্থিতিও তিনি সরেজমিনে দেখেন।

পরবর্তীতে শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ রাজধানীর পশ্চিমাঞ্চলের বিভিন্ন সড়কও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে দেখা যায় এবং অনেক এলাকায় বর্জ্য অপসারণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানান।

উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলেছেন এবং বিভিন্ন সিগন্যালে গাড়ি থামিয়েছেন। নগর ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি তিনি দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

ঈদের দিন থেকেই দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে অতিরিক্ত জনবল ও যানবাহনও মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫...

ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর...

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

Recent Comments