Wednesday, July 15, 2026
Home জাতীয় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঈদের দিন পরিবার নিয়ে রাজধানীতে সময় কাটানোর পর অনেকে আজ রওনা হয়েছেন নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ে।

বিশেষ করে যারা আগে টিকিট সংগ্রহ করতে পারেননি কিংবা কাজের ব্যস্ততার কারণে ঈদের আগে যেতে পারেননি, তারা দ্বিতীয় দিনটিকেই বেছে নিয়েছেন বাড়ি ফেরার জন্য। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেককে ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাসে উঠতে দেখা গেছে।

শুধু নির্ধারিত টার্মিনাল নয়, রাজধানীর বিভিন্ন সড়কের মোড় ও অস্থায়ী পয়েন্ট থেকেও যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে কিছু এলাকায় যাত্রীদের ছোটখাটো ভিড় দেখা গেলেও সামগ্রিকভাবে ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা ও স্বস্তিদায়ক রয়েছে। যানজট কম থাকায় দূরপাল্লার যানবাহন দ্রুত রাজধানী ছাড়তে পারছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রীদের একাংশ জানান, ঈদের প্রথম দিনটি তারা ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন। এখন গ্রামের বাড়িতে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং ছুটির বাকি সময় উপভোগ করতেই তারা বাড়ির পথে রওনা হয়েছেন।

এদিকে ঈদের ছুটিতে জনসমাগম ও যানবাহনের চাপ কমে যাওয়ায় রাজধানীর পরিবেশেও মিলেছে স্বস্তির আভাস। শুক্রবার সকালে কিছু সময়ের জন্য বায়ুমান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়। বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, দুপুরের দিকে ঢাকার বাতাসের মান আগের দিনের তুলনায় সহনীয় অবস্থায় পৌঁছায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments