Thursday, June 4, 2026
Home জাতীয় জাহাজসহ শহিদুল আলমকে অপহরণ করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

জাহাজসহ শহিদুল আলমকে অপহরণ করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

গাজা অভিমুখী কনশেনস জাহাজে অংশগ্রহণের সময় বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আটক করেছে। ফেসবুকের মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজেই শহিদুল আলম এই তথ্য জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমাদের সমুদ্রে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী আমাকে আটক করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে একটি পোস্টে শহিদুল আলম উল্লেখ করেছিলেন যে, বুধবার ভোর নাগাদ তারা ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছাতে পারেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে তিনি এই অভিযানে অংশ নিচ্ছিলেন।

বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির জন্য উদ্বেগ প্রকাশ করেছে। ফ্লোটিলা অভিযান মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি গাজার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই পরিচালিত হচ্ছে। আইডিএফের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক নৌ আইন উলঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

বর্তমানে শহিদুল আলমের অবস্থার সঠিক তথ্য পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে মুক্তির জন্য নানা প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments