Saturday, June 27, 2026
Home জাতীয় ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

প্রখ্যাত ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক কেবল ভাষা আন্দোলনেরই একজন সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রচর্চার এক উজ্জ্বল নক্ষত্র।

শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে তিনি এ দেশের ইতিহাস ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে যে সম্মান জানিয়েছে, তা ছিল তার জ্ঞানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রফেসর ইউনূস বলেন, দৃষ্টিশক্তি ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আহমদ রফিক শেষ দিন পর্যন্ত চিন্তা ও আলোকচর্চা চালিয়ে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার অঙ্গন এক গভীর শূন্যতার মুখে পড়ল।

মরহুমের আত্মার শান্তি কামনা করে প্রধান উপদেষ্টা যোগ করেন—আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, আর জাতি তাকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভাষাসৈনিক ও লেখক-গবেষক আহমদ রফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

Recent Comments