Sunday, July 12, 2026
Home জাতীয় দুদিন ধরে স্থবির টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ

দুদিন ধরে স্থবির টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টানা দুদিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হয়েছে।

এদিকে টানা ভারী বৃষ্টিতে সেন্টমার্টিনের পূর্ব-পশ্চিমপাড়া, মাঝেরপাড়া, নজরুলপাড়া ও কোনাপাড়ায় দেড় শতাধিক বাড়িঘর পানিবন্দি হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে ভাটা শুরু হলে পানি নামতে শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম জানান, স্লুইস গেট ও কালভার্ট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভারী বৃষ্টির পানি দ্রুত সাগরে নামতে পারে না। এতে দ্বীপবাসী প্রায়ই পানিবন্দি হয়ে পড়েন।

সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, ১ অক্টোবর থেকে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে নৌপথ পুনরায় চালু করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments