Sunday, July 12, 2026
Home অর্থ-বানিজ্য সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯টি ক্যাটাগরিতে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ এর জুরি বোর্ডের সদস্য মাইটিভির সম্পাদক (অনলাইন এন্ড প্রোগ্রাম) বদরুল আলম নাবিল, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ও লিড (হেড) রুহুল আমিন রনি, ভোরের কাগজ অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল এবং অ্যাডফিনিক্সের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও লুৎফী চৌধুরী।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, যুগের সাথে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও এগিয়ে নেওয়া, সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া; সর্বোপরি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সম্মাননা প্রদানের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করা হচ্ছে। সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করা ও ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দেলোয়ার হোসেন জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদেরকে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এর জন্য www.dmfbd.com ঠিকানায় টিভি, পত্রিকা অথবা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ১৭ জুন ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের ডিজিটাল সাংবাদিকতা ও মিডিয়া খাতে পেশাদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে সংগঠনটি তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

এ বছর পুরস্কারের ক্যাটাগরির মধ্যে রয়েছে, ১. সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল), ২. সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল), ৩. সেরা ফিচার/স্টোরিটেলিং, ৪. সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম, ৫. সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন, ৬. সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান), ৭. উদীয়মান ডিজিটাল সাংবাদিক, ৮. ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, ৯. লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ১০. জুরি স্পেশাল অ্যাওয়ার্ড – ব্যতিক্রমী কাজ বা বিশেষ অবদানের স্বীকৃতি, ১১. অনুসন্ধানী সাংবাদিকতা, ১২. প্রযুক্তি সাংবাদিকতা, ১৩. মফস্বল সাংবাদিকতা, ১৪. আলোচিত সংবাদ, ১৫. সমাজে প্রভাব, ১৬. প্রবাস সাংবাদিকতা, ১৭. মাল্টিমিডিয়া কনটেন্ট, ১৮. ক্রীড়া সাংবাদিকতা, ১৯. বিনোদন সাংবাদিকতা।

এ বছর জুরি বোর্ডে রয়েছেন কামরুল ইসলাম – ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট, উদয় হাকিম – সম্পাদক, ঢাকা বিজনেস, পলাশ মাহমুদ – অনলাইন এডিটর, কালবেলা, বদরুল আলম নাবিল – সম্পাদক, অনলাইন এন্ড প্রোগ্রাম, মাইটিভি,

কাজী আওলাদ হোসেন – সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ ডটকম, রুহুল আমিন রনি – সহকারী মহাব্যবস্থাপক ও লিড (হেড), ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট, প্রথম আলো, মিজানুর রহমান সোহেল – হেড অব অনলাইন, ভোরের কাগজ, মইন বকুল – হেড অফ অনলাইন, আমাদের সময়, সরাফাত হোসেন – হেড অফ ডিজিটাল, দৈনিক ইত্তেফাক, রাজীব খান – হেড অফ ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪, আজাদ বেগ – ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার, এম এ এইচ এম কবির আহম্মেদ – হেড অফ ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া, আরটিভি, সিরাজুল ইসলাম সুমন – হেড অফ ডিজিটাল সেলস, আজকের পত্রিকা, গৌতম মণ্ডল – ইনচার্জ অব অনলাইন, সমকাল, লুৎফী চৌধুরী – কো-ফাউন্ডার এন্ড সিইও, অ্যাডফিনিক্স, ডাঃ তৃণা ইসলাম – হেড অফ অপারেশনস, দ্যা বিজনেস ডেইলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments