Tuesday, May 19, 2026
Home অর্থ-বানিজ্য মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরা

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরা

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন-শৃঙ্খলাবাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। এ তথ্য ঘোষণার পর ভোলার চরফ্যাশনে ইলিশের মৎস্যঘাটগুলোতে চলছে সচেতনতামূলক সভা ও সেমিনার।

ভোলার চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার শাহের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি উপজেলার প্রায় ১২টি মৎস্যঘাটে সচেতনতামূলক সভা-সেমিনার করেছেন। এ সময় অবরোধকালীন মাছ ধরা বন্ধ রাখার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

ইউএনও রাসনা শারমিন মিথি জেলেদের উদ্দেশ্যে বলেন, নিষিদ্ধ সময় নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়কারীর সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

সামরাজ মৎস্যঘাটের জেলে রহিম জানান, নদীতে তেমন একটা ইলিশও নেই। তাই অবরোধের পূর্বে ঘাটে ফিরে আসব। নতুন স্লুইসঘাট আড়তদার মোশারেফ মাস্টার বলেন, ডিম ছাড়ার সময় নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। জেলেরা এখন অনেক সচেতন। সরকারের আইন অমান্য করে নদীতে কেউ যাবে না। এদিকে, অবরোধের খবর শুনে ক্রেতারা ইলিশ কিনতে ছুটছে মৎস্যঘাটগুলোতে। ক্রেতারা বলেছেন, ইলিশের দাম স্বাভাবিক রয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জয়ন্ত কুমার শাহবলেন, এই উপজেলা প্রায় ৮০ হাজার জেলে নদীতে ইলিশ ধরে। এদের মধ্যে ২৪ হাজার জেলের নিবন্ধন রয়েছে। জেলেরা এখন অনেক সচেতন, তারা সরকারের দেওয়া আইন মেনে চলার চেষ্টা করে। আশা করি, এই আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments