Sunday, April 19, 2026
Home পুঁজিবাজার ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের নগদ লভ্যাংশ ঘোষণা

ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ সম্পূর্ণ নগদ আকারে দেওয়া হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি। অর্থাৎ এবারের লভ্যাংশ গত বছরের তুলনায় সামান্য বেশি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাববছরে দ্যা ইবনে সিনা ফার্মার শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের ২১ টাকা ৪৬ পয়সার চেয়ে কিছুটা কম। তবে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (Cash Flow per Share) বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সায়, যা ২০২৩-২৪ সালে ছিল ১২ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সা।

কোম্পানি জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ অনুমোদনসহ অন্যান্য আলোচ্যসূচি নিয়ে মতামত দেবেন। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments