Thursday, June 4, 2026
Home কর্পোরেট দুই দিন বাড়ানো হলো সনি এক্সপো ২০২৫ এর সময়সীমা

দুই দিন বাড়ানো হলো সনি এক্সপো ২০২৫ এর সময়সীমা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চলমান বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে। দর্শনার্থী ও ক্রেতাদের বিপুল আগ্রহের কারণে আয়োজক প্রতিষ্ঠান সনি-স্মার্ট এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে শুক্রবার শুরু হওয়া প্রদর্শনীটি সোমবার রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী জানান, অনেকে ছুটির দিনে ঢাকার বাইরে থাকায় এক্সপোতে অংশ নিতে পারেননি। তাঁদের অনুরোধেই মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মেলার নাম ভাঙিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করছে। “সনি এক্সপো কেবলমাত্র শাহবাগের পাশে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফি, প্রি-রেজিস্ট্রেশন কিংবা পণ্য কেনার বাধ্যবাধকতা নেই,” বলেন তিনি।

এক্সপোতে সনি’র সদ্য উন্মোচিত পণ্য যেমন টিভি ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ডবার ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স ও থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সিরিজ, ফিল্ড ফাইভ, আল্ট মাইক এবং নতুন এএনসেভেন নেকবেন্ড হেডফোন প্রদর্শন করা হচ্ছে। ক্রেতারা পাচ্ছেন এক্সপেরিয়েন্স, বিশেষ অফার ও উপহার জেতার সুযোগও।

বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড—সনি-স্মার্ট ব্র্যান্ড নামে পরিচিত—এই আয়োজন করেছে। ২০২১ সালে সনি’র সঙ্গে চুক্তির পর প্রতিষ্ঠানটি সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জেনুইন পণ্য ও সেবা সরবরাহ করছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments