Sunday, July 19, 2026
Home কর্পোরেট কর্মকর্তাদের যোগ্যতা পরীক্ষার বিষয়ে ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক মতামত

কর্মকর্তাদের যোগ্যতা পরীক্ষার বিষয়ে ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক মতামত

বিভিন্ন গণমাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বিশেষ মূল্যায়ন পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হলে কয়েকজন কর্মকর্তা এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা প্রদান করে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) রায়ের আলোকে জানায়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় কর্মকর্তাদের চাকরি ও কর্মদক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। চাকরি রাখা বা বাদ দেওয়া সম্পূর্ণরূপে ব্যাংকের এখতিয়ারভুক্ত।

ব্যাংক জানায়, এ প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর মাধ্যমে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে আদালত অবমাননা বা কোনো আইনি ব্যত্যয় ঘটেনি বলেও ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিষ্ঠানটি একটি শরী’আহভিত্তিক কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে রাষ্ট্রীয় নীতি ও নিয়ন্ত্রণকারী সংস্থার সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ পরীক্ষাকে কেন্দ্র করে কিছু মহল যে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়াচ্ছে, তা ভিত্তিহীন। এ বিষয়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments