Monday, May 11, 2026
Home কর্পোরেট গ্রাহকদের জন্য ‘এনআরবি প্রতিদিন’ ও ‘অটো ফিক্সড লোন’ সেবা চালু করলো এনআরবি...

গ্রাহকদের জন্য ‘এনআরবি প্রতিদিন’ ও ‘অটো ফিক্সড লোন’ সেবা চালু করলো এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য দুটি নতুন উদ্ভাবনী ব্যাংকিং পণ্য চালু করেছে। এগুলো হলো ‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান আনুষ্ঠানিকভাবে এ সেবাদ্বয়ের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহীন হাওলাদার, মোঃ আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম. রাশিদুল হুদা উপস্থিত ছিলেন।

‘এনআরবি প্রতিদিন’ দেশের প্রথম দৈনিক মুনাফাভিত্তিক পণ্য, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকরা প্রতিদিনের মুনাফা বা সুদ সরাসরি নিজেদের হিসাবেই জমা পাবেন। এটি গ্রাহকদের জন্য দ্রুত এবং স্মার্ট ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

অন্যদিকে, ‘অটো ফিক্সড লোন’ সুবিধার আওতায় প্রি-রেজিস্টার্ড বা ব্যবহৃত গাড়ি কেনার জন্য সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ফলে গাড়ি ক্রয়ে আগ্রহী গ্রাহকরা সহজে অর্থায়ন পেতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ রেজাউল শাহরিয়ার এবং ট্রান্সজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো: আরিফুজ্জামান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments