Thursday, July 23, 2026
Home অর্থ-বানিজ্য পূজার ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ, আমদানি-রপ্তানি বন্ধ ৯ দিন

পূজার ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ, আমদানি-রপ্তানি বন্ধ ৯ দিন

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ টানা ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বন্দর দিয়ে ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী সি.এন.এফ অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় আসন্ন শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) ৮ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

একই সঙ্গে ৫ অক্টোবর (রোববার) থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার কথাও জানানো হয়। তবে ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর (শুক্রবার) বন্দরের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৯ দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না। বন্ধ শেষে ৫ অক্টোবর রোববার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

জানা যায়, সরকারি ছুটির দিন ব্যতীত কাস্টমস খোলা থাকবে। বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যাহত থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীগণ ভারত নেপাল ও ভুটানের যাতায়াত করতে পারবেন। দুর্গা পূজার ছুটিতে বন্দর ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

Recent Comments