Thursday, July 23, 2026
Home জাতীয় দুর্গোৎসবে দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

দুর্গোৎসবে দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু। পূজার একধরনের আনুষ্ঠানিকতা তখনই শুরু হয়েছে। আগামী রোববার মহাষষ্ঠী। পরদিন সোমবার মহাসপ্তমীতে মূল উৎসব শুরু।

দুর্গাপূজায় সারা দেশে ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী বুধবার (১ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে।

বাংলাদেশসহ কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এই পূর্বাভাস দেন।

তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।’

দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগ করবেন। কিন্তু এই সময়েই বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

Recent Comments